চার বছরের বিরতির পর ‘পাঠান’ ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পুরোদমে অ্যাকশন হিরোর অবতারে দেখা গেছে কিং খানকে। বক্স অফিসে ছবিটি ৫০০ কোটি টাকা আয় করে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ছবির প্রযোজকেরা ‘পাঠান’-এর সিক্যুয়েল তৈরি করবেন। এবার জানা যায়, ‘পাঠান টু’-এর শুটিং লোকেশন হতে চলেছে চিলিতে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা অংশুমান ঝা।
অংশুমান জানান, চিলির রাষ্ট্রপতি এবং সেখানকার কালচারাল মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন তিনি। তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আলোচনা হয়েছে চিলি ও ভারতের সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে। তিনি আরও বলেন, ‘আগামী বছর চিলিতে শুটিং শুরু হবে ‘পাঠান টু’ ও ‘লকরভাগ্গা থ্রি’-এর। আশা করছি, চিলির রাষ্ট্রপতি আমাদের ছবির মাধ্যমে তার দেশের সৌন্দর্যের প্রদর্শন করবেন।’
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির প্রথম সংস্করণে শাহরুখ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ছবিটির পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। এক গুপ্তচরের গল্প বলেছিল ‘পাঠান’।
এলএবাংলাটাইমস/আইটিএলএস