আন্তর্জাতিক

রোহিঙ্গা নির্যাতনকে ‘জঘন্য জাতিগত নিধন’ : পম্পে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনকে ‘জঘন্য জাতিগত নিধন’ উল্লেখ করে বলেছেন, যারা এর জন্য দায়ী যুক্তরাষ্ট্র তাদেরকে দোষী সাব্যস্ত করে যাবে।

শনিবার রাখাইনে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন ও উচ্ছেদের এক বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

টুইটারে দেওয়া বিবৃতিতে পম্পেও বলেছেন, ‘এক বছর আগে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বার্মার নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জাতিগোষ্ঠির ওপর জঘন্য জাতিগত নিধন চালিয়েছিল।’

তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র দায়ীদের দোষী সাব্যস্ত করা অব্যাহত রাখবে। বার্মার গণতন্ত্রকে সফলতা পেতে সেনাবাহিনীকে অবশ্যই মানবাধিকারকে সম্মান করতে হবে।’

এ ব্যাপারে রোববার মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

১৯৬২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। প্রায় ৫০ বছর শাসনের পর তারা ক্ষমতা থেকে সরে দাঁড়ায়। তবে ২০০৮ সালে দেশটির যে নতুন সংবিধান প্রণীত হয়েছে তাতে রাষ্ট্রীয় ক্ষমতায় সেনাবাহিনীর উল্লেখযোগ্য প্রভাব রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি