রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আর তার তোপে পড়েন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি। অবসরের কারণ বোর্ডের বর্ণবাদী দৃষ্টিভঙ্গি এবং অশ্রদ্ধা বলে উল্লেখ করেন আর্সেনাল মিডফিল্ডার। এবার তার সাবেক জাতীয় দল সতীর্থ এবং তারই মতো তুর্কি বংশোদ্ভূত গুনদোগান ওজিলের কথাকে সমর্থন করলেন।
ওজিলকে নিয়ে বোর্ড কর্তারা বর্ণবাদের সীমা অতিক্রম করেছেন বলে উল্লেখ করেছেন গুনদোগান। ওজিলের অবসরকে জার্মান ফুটবলের জন্য বড় ক্ষতি বলেই মনে করেন তিনি।
তুর্কি বংশোদ্ভূত দুই জার্মান ফুটবলার বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ছবি তোলেন। তা নিয়ে বেশ গরম ছিল জার্মান ফুটবল অঙ্গন।
ঘরের মাঠে সমর্থকদের দুয়োও শুনেছিলেন তারা। রাশিয়া বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ওজিলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তা নিয়ে ওঠে ঝড়। তিনি জার্মানির হয়ে খেলতে ভালোবাসেন না বলে সমালোচকের তির ধেয়ে আসে। বর্ণবাদী অনেক মন্তব্য করা হয় তাকে নিয়ে। সেগুলো সামনে এনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন ওজিল।
বন্ধুর অবসরের বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন গুনদোগান। তিনি বলেন, ওজিলের তুর্কি শিকড় নিয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে। জার্মানির একজন রাজনীতিবিদও বাজে মন্তব্য লিখে পোস্ট করেছিলেন। জার্মানির সব মানুষ হয়তো বর্ণবাদী নয়। তবে কিছু মানুষ বর্ণবাদকে নিজেদের হাতিয়ার মনে করে। ওজিলের ক্ষেত্রে সেটা সীমা ছাড়িয়েছিল।'
ওজিল অবসর নিলেও গুনদোগান জার্মানির হয়ে খেলে যাবেন জানিয়ে বলেন, 'ওজিলের অবসর জার্মান ফুটবলের জন্য বড় ক্ষতি। তিনি জার্মান ফুটবলকে অনেক কিছু দিয়েছেন। আমার ভালো বন্ধু ওজিল। আমার পথপ্রদর্শকও। তবে তিনি অবসর নিয়েছেন বলে আমিও অবসর নেব না।' জার্মানির ২৭ বছর বয়সী মিডফিল্ডার ম্যানসিটিতে খেলছেন। ২০১১ সালে অভিষেকের পর ২৭ ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
এলএবাংলাটাইমস/এস/এলআরটি