ঘন্টায় ২০০ কিলোমিটারেরও বেশি বাতাসের বেগ নিয়ে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ম্যাংখুত। শনিবার টাইফুনের প্রভাবে বন্যা, ভূমিধস ও প্রবল বৃষ্টিপাতের প্রভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয়ভাবে ওমপং নাম দেওয়া টাইফুন ম্যাংখুত দুপুর নাগাদ ফিলিপাইনের ভূখন্ড অতিক্রম করেছে। এসময় এর একটি পয়েন্টে বাতাসের বেগ ছিল ঘন্টায় ৩০৫ কিলোমিটার। কিছুটা দুর্বল হয়ে টাইফুনটি ১৭০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে চীনের দক্ষিণাঞ্চল ও ভিয়েতনামের দিকে সরে গেছে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ প্রশমণ সংস্থার প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, করডিলেরা পার্বত্য অঞ্চলে ভূমিধসে আটকে পড়া লোকদের উদ্ধারের সময় দুই উদ্ধাকারী নিহত হয়েছে। এছাড়া ম্যানিলা নদীতে একজনের মৃতদেহ পাওয়া গেছে।
ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসা সতর্ক সংকেতের মাত্রা নামিয়ে এনেছে। তবে অব্যাহত ঝড় ও প্রবল বৃষ্টিপাতের কারণে বিপদ এখনো কাটেনি বলেও জানিয়েছে সংস্থাটি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি