আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

সৌদি আরবের একটি গোয়েন্দা হেলিকপ্টার ইয়েমেনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা পাইলট ও সহ-পাইলট নিহত হয়েছেন।

১৪ সেপ্টেম্বর, শুক্রবার আল-মাহরান প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেছেন, ‘বোয়িং এএইচ-৬৪ মডেলের অ্যাপাচি হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।’

আল-মাহরান প্রদেশ তেলসমৃদ্ধ একটি এলাকা। সেখানে সৌদি সেনারা ছড়িয়ে পড়ছেন বলে ইয়েমেনের তরফ থেকে বলা হচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি