জার্মানির কোলনে তুরস্ক ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়নস এ্যাফেয়ার্স(ডি আই টি আই বি) এর অর্থায়নে নির্মিত ইউরোপের অন্যতম বড় মসজিদ উদ্বোধন করলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
৪৫০০ বর্গমিটার আয়তনের এই মসজিদে প্রায় ২ হাজার মুসুল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।
গতকাল শনিবার জার্মানির কোলনে ‘কোলন সেন্ট্রাল মসজিদ’ নামে এই মসজিদটি উদ্বোধন করা হয়। যা জার্মানির এরেইনফেল্ড জেলার ভেনলো স্ট্র্যাস ও ইননেরে কানালস্ট্রাসের কোণে অবস্থিত।
উদ্বোধনকালে বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, আমি আশা করি কোলন সেন্ট্রাল মসজিদ কমপ্লেক্সটি ইউরোপের শান্তি ও নিরাপত্তা কেন্দ্রে পরিনত হবে।
উল্লেখ্য, ইউরোপে ফ্রান্সের পর জার্মানিতেই সবচে বেশি মুসলমান বসবাস করে। জার্মানিতে ৪.৭ মিলিয়ন মুসলমানের বসবাস রয়েছে যার প্রায় ৩ মিলিয়নই তুরস্কের নাগরিক।
গত বৃহস্পতিবারে এরদোগান তাঁর সহধর্মিণী তুর্কি ফার্স্ট লেডি আমিনা এরদোগানকে সাথে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে জার্মানি আসেন। এসময় তিনি জার্মানির চেন্সেলর আঙ্গেলা মের্কেলের সাথে তুরস্ক-জার্মানি নিয়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি