চীনে মরণব্যাধি এইডস আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৮ লাখ ২০ হাজার। আর দেশটিতে প্রতিবছর নতুন করে এইডস আক্রান্ত হচ্ছে এক লাখ মানুষ। বর্তমানে চীনে এইচআইভি বা এইডস রোগে আক্রান্তের হার গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি।
গতকাল ২৯ সেপ্টেম্বর শনিবার রাষ্ট্রীয়ভাবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণায় দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৮ সালের শেষ অর্ধেক বছরে নতুন করে আরো ৪০ হাজার মানুষ এইডস বা এইচআইভিতে আক্রান্ত হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, অতীতে দেশটিতে মূলত রক্ত দেয়া নেয়ার মাধ্যমেই এ রোগটি বেশি ছড়াতো। রক্তের মাধ্যমে এইডস অথবা এইচআইভি ছড়ানোর সংখ্যা এখন প্রায় শূন্য। বর্তমানে এ অবস্থার পরিবর্তন ঘটেছে। যৌন সম্পর্কের কারণেই মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। প্রতি বছর চীনে নতুন করে এক লাখ মানুষ এইডসে আক্রান্ত হচ্ছে বলে জানান তারা।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি