ক্যানসার থেরাপি আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জেমস পি. অ্যালিসন ও তাসুকু হঞ্জু।
সোমবার সুইডেনের স্টকহোমে ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট এই বিজয়ীদের নাম ঘোষণা করে। জেমস পি. অ্যালিসন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তাসুকু হঞ্জু জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
পুরস্কারের বিষয়ে নোবিল কমিটি জানায়, নেগেটিভ ইমিউন নিয়ন্ত্রণে বাধা দেওয়ার মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানীকে এ বছর নোবেল পুরস্কারে ভূষিত করা হলো।
বিজয়ীরা অর্থমূল্য হিসেবে ৯০ লাখ ক্রোনার বা ১০ লাখ ১০ হাজার মার্কিন ডলার পাবেন।
গত বছর মানুষের দেহের ভেতর লুকিয়ে থাকা ঘড়ি সময় মেনে দেহের ভেতরের সব কাজ যে সুশৃঙ্খলভাবে করে চলেছে, সেটা প্রমাণ করায় তিন মার্কিন বিজ্ঞানী জেফরি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং চিকিৎসায় নোবেল পান।
এর পরে ধারাবাহিকভাবে মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে, পরে রসায়নে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে।
যৌন কেলেঙ্কারির কারণে চলতি বছরে সাহিত্যে কোনো পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে না বলেও জানানো হয়েছে।
১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। তারও আগে ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল, তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
সেই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। পরে ১৯৬৮ সালে নোবেল পুরস্কারের তালিকায় যুক্ত হয় অর্থনীতি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি