শুধু পাকিস্তানি বা ব্রিটিশরা নয়, দেশভাগের জন্য দায়ী ভারতীয়রাও কিন্তু কেউ এটা স্বীকার করতে চাই না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।
গত শনিবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া।
হামিদ আনসারি বলেন, ভারত স্বাধীন হওয়ার চারদিন আগে ১৯৪৭ সালের ১১ আগস্ট দেয়া এক বক্তব্যে সর্দার বল্লভভাই প্যাটেল বলেন যে অনেক আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। প্রথমে দেশভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। কারণ আমাকে কনভিন্স করা হয়েছিল। কিন্তু অবশ্যই দেশভাগ করতে হবে।
তিনি বলেন, প্যাটেলের এই বক্তব্যের রেকর্ড এখনও পাওয়া যায়। কিন্তু দেশের রাজনীতি বদলে গেছে, কাউকে না কাউকে দায়ী করতেই হবে। সুতরাং মুসলিমরাই হলো বলির পাঁঠা এবং দেশভাগের জন্য তাদেরকে দায়ী করা হলো।
ভারতীয় জনতা পার্টির(বিজেপি) পক্ষ থেকে হামিদ আনসারির এই মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পত্র বলেন, তার(হামিদ আনসারি) ক্ষমা চাওয়া উচিত।
তিনি বলেন, ভারতের উপ-রাষ্ট্রপতির পদে ১০ বছর থাকার পরও মুসলিম হিসেবে তিনি নিরাপত্তাহীনতা ভুগছেন। এর আগে তিনি আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার এবং দেশের প্রতি জেলায় শরীয়ত আদালতের পক্ষে অবস্থান নেন।
এদিকে বিজেপি নেতা রাম মাধব ২০১৫ সালের আন্তর্জাতিক যোগ দিবসে সাবেক উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির উপস্থিত না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি