ভ্লগার (ভিডিও ব্লগার) পিউডাইপাইয়ের অনুসারিরা এবার ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইট হ্যাক করে সেখানে ইউটিউব চ্যানেলকে বাঁচানোর এক মেসেজ দিয়ে রেখেছে। এবং ওয়াল স্ট্রিট জার্নালকে পিউডিপাইয়ের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে ওই বার্তায়।
হ্যাক হওয়া পেজটি সঙ্গেই সঙ্গেই মুছে ফেলা হয়। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউকের খবরে এই তথ্য জানানো হয়।
ওয়াল স্ট্রিটের একজন মুখপাত্র ইন্ডিপেন্ডেন্ট কে জানান, এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান যে পেজটি হ্যাক হয়েছে সেটি ওয়াল স্ট্রিট জার্নালের বিজ্ঞাপনের একটি অংশ যা জার্নালের নিউজরুমের সঙ্গে সম্পৃক্ত নয়।
এদিকে ১৬ ডিসেম্বর বিবিসির খবরে বলা হয়, আবারও বিশ্বজুড়ে হাজার হাজার প্রিন্টারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।এর আগেও তারা ধারবাহিকভাবে এ রকম অনেক হামলা চালিয়েছিল। তবে এবার হ্যাকাররা দাবি করছে তারা চাইলে এসব প্রিন্টার ধ্বংসও করে দিতে পারে।
হ্যাকার গ্রুপের একজন তখন দাবি জানিয়েছিল, যে ৫০ হাজার প্রিন্টার তারা হ্যাক করেছে, সেগুলোতে তাদের প্রিয় এক ভ্লগার (ভিডিও ব্লগার) পিউডাইপাইয়ের পোস্টার প্রিন্ট করতে হবে।
এবারও হ্যাকাররা তাদের প্রিয় ইউটিউবারের জন্য সমর্থন চেয়েছে। তবে একইসঙ্গে যাদের প্রিন্টার তারা হ্যাক করেছে তাদেরকে প্রিন্টারের সিকিউরিটি আরও বাড়াতে বলেছে।
হ্যাকাররা দাবি করছেন তারা প্রায় ১ লাখ প্রিন্টার থেকে নিজেদের বার্তা প্রিন্ট করেছেন।
বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। কিন্তু যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, স্পেন, অস্ট্রেলিয়া এবং চিলির মানুষ সোশ্যাল মিডিয়ায় এ রকম প্রিন্ট আউটের ছবি পোস্ট করেছেন।
এতে লেখা, ‘পিউডাইপাই সমস্যায় আছে এবং টি-সিরিজকে পরাজিত করতে আপনাদের সাহায্য তার দরকার।’ এরপর ইউটিউবে পিউডাইপাই কীভাবে সাবস্ক্রাইব করতে হবে, তার নির্দেশনা আছে।
ইউটিউবে ২০১৩ সালের পর সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউবার পিউডাইপাই। তার ফলোয়ারের সংখ্যা ৭ কোটি ৭০ লাখ।তবে সম্প্রতি ভারতীয় মিউজিক লেবেল এবং মুভি স্টুডিও টি-সিরিজ এর কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় পিউডাইপাইকে ছাড়িয়ে যেতে পারে টি-সিরিজ। এ কারণেই পিউডাইপাইয়ের ভক্তরা এ ধরনের স্টান্ট করছেন নিজেদের এক নম্বর অবস্থান ধরে রাখতে।