মানুষের চেয়ে গরুর গুরুত্বই বেশি-এমনটাই বললেন ভারতের উত্তর প্রদেশের ক্ষমতাসীন দল বিজেপির এক এমএলএ। ৮৩ জন প্রাক্তন সরকারি কর্মকর্তা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের পদত্যাগ দাবির একদিন পর বৃহস্পতিবার অনুপশহরের এমএলএ সঞ্জয় শর্মা এ ধরণের মন্তব্য করেছেন।
বিজেপির এই এমএলএ বলেছেন, ‘আপনারা কেবল সুমিত ও একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুকে দেখছেন, ২১টি গরুর মৃত্যুকে দেখছেন না। দয়া করে বোঝার চেষ্টা করুন, যারা গরু হত্যা করেছে তারাই প্রকৃত অপরাধী। আমাদের গোমাতাকে হত্যার জের ধরেই হামলার ঘটনা ঘটেছিল।’
৩ ডিসেম্বর বুলন্দশহরের এক প্রান্তে একটি জঙ্গলে ঘেরা এলাকায় প্রায় পঁচিশটি গরুকে মেরে ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। সংগঠনটির লোকজন ট্রাক নিয়ে রাস্তা অবরোধ শুরু করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে স্থানীয় থানার এসএইচও সুবোধ কুমার সিংকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এসময় সুমিত নামে আরেক তরুণকেও হত্যা করা হয়। এ ঘটনার পর বজরং দলের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও এখনো পলাতক রয়েছে দলটির স্থানীয় নেতা ও প্রধান অভিযুক্ত যোগেশ রাজ।