আন্তর্জাতিক

লস এঞ্জেলেসে আগুন

আজ ৩০ শে জানুয়ারী বুধবার সকাল ৮ টায়  লিটিল বাংলাদেশ অদ্যাসিত ৩১৭ নর্থ ভারমন্ট অ্যাভেন্যু  গুডলী গুডলী বিল্ডিং ( হোটেল করইয়ু) এ  এক ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। বিল্ডিং টা গত ১০ বছর এর অধিক সময় যাবত পরিতাকতো অবস্তায়ে ছিল। বিল্ডিং এর পাশে কিছু হোমলেস বসবাস করতো চার তালা বিল্ডিং এর চার তালাতেয়ে ভয়াবহ অগ্নি কাণ্ডের সূত্রপাত, ১০-১২ টা অগ্নি নির্বাপক গাড়ীর প্রায় ২৫-৩০ জন অগ্নি নির্বাপকগনের আপ্রান চেষ্টায়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।

অগ্নি নির্বাপক মিঃ ডেভিড  তাৎক্ষনিক ভাবে অগ্নি কাণ্ডের  কারন এবং ক্ষয়ক্ষতির পরিমান বলতে পারেননী। তিনি বলেন পুরাত বিল্ডিং এর  ক্ষয়ক্ষতির পরিমাণ বলা কঠিন। আরও জানা যায় এক বছর আগেও এই বিল্ডিং একই রকম এক ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছিল ।

অগ্নি কাণ্ডের ঘটনার জন্য রাস্তা বন্ধ হলে  ভারমন্ট অ্যাভেন্যু এবং বিভারলী মেট্রোও এবং ১০১ ফ্রী ওয়ে নিকট বর্তী হওয়াতে প্রচুর ট্রাফিক জ্্যামের সূত্রপাত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি