আন্তর্জাতিক

রুশ নারীদের দেহসৌষ্ঠব সুন্দর রাখতে বললেন পুতিন

রুশ নারীদেরকে তাদের দেহসৌষ্ঠব সুন্দর রাখার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া  ভাষণে তিনি এ পরামর্শ দিয়েছেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওতে পুতিন নারীদের উদ্দেশে বলেছেন,‘ আপনারা চাকরি ও বাড়ির উভয় কাজই করেন, একইসঙ্গে আপনারা সুন্দরী, চিত্তাকর্ষক, কমনীয়, পুরো পরিবারের আকর্ষণের কেন্দ্রবিন্দু যা একে আপনার ভালোবাসার সঙ্গে জুড়ে রাখে।

তিনি বলেন, ‘মহান রুশ নারীদের অংশগ্রহণ ছাড়া আমাদের দেশের উন্নয়ন কল্পনা করা মুশকিল।’

নারী দিবসে রুশ প্রেসিডেন্ট একটি প্রশিক্ষণ কেন্দ্রে কয়েকজন নারী পুলিশ কর্মকর্তার সঙ্গেও দেখা  করেছেন। তিনি ওই সময় নারী পুলিশদের তাদের দেহসৌষ্ঠব সুরক্ষার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘একজন তরুণীর দেহসৌষ্ঠব রক্ষার জন্য কী প্রয়োজন? তিনটি জিনিস : একটি যান্ত্রিক হিসাব, শরীরমর্দন ও  একটি সুয়েটার।’

তিনি পুলিশ সদস্যদের বলেছেন, টহলের সময় তাদের উপস্থিতি কিছু লোকের জীবন বাঁচায়। ‘কারণ যারা আত্মহত্যা করতে চায়, তারা আপনাদের দিকে তাকালে আবারও বাঁচতে চায়।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি