শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহ হয়েছে। তার মরদেহ দেশে আনা হবে আগামীকাল মঙ্গলবার। শিশু জায়ানের পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স। তাকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রোববার রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এর একটি পাঁচতারা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।
জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়ে কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।
দুই ছেলে ও স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া দেশটির একটি পাঁচতারকা হোটেলে ছিলেন। হামলার সময় শেখ আমেনা ছোট ছেলে জোহানকে নিয়ে হোটেলটিতে তাদের কক্ষে ছিলেন। আর নিচতলার একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন আমেনার স্বামী প্রিন্স ও তাদের বড় ছেলে জায়ান চৌধুরী। বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।
ঘটনার পর রোববারাই শেখ সেলিমের পরিবারের সদস্যরা শ্রীলঙ্কা যান। মঙ্গলবার শিশু জায়ানের মরদেহ দেশে আনা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই শেখ সেলিমের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, শ্রীলঙ্কায় হামলার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোববার (২১এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে বলেছিলেন, বোমা হামলার ঘটনার পর থেকে এক শিশুসহ দুই বাংলাদেশির খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তাদের নাম-পরিচয় তিনি সে সময় প্রকাশ করেননি।
ব্রুনেই সফররত শেখ হাসিনা সেখানে প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নিজের স্বজনদের বোমা হামলার শিকার হওয়ার কথা প্রথম জানান।
তিনি বলেন, “শেখ সেলিমের মেয়ে, জামাই ও দুই বাচ্চা নিয়ে শ্রীলঙ্কায় ছিল। সেখানে মেয়ের জামাই প্রিন্স। ছেলে সাড়ে আট বছর। ওরাও গিয়েছিল রেস্টুরেন্টে, সেখানে বোমা পড়েছে।
উল্লেখ্য, গতকাল ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। হামলায় এখন পর্যন্ত ২৯০ জন মারা যায়। আহতের সংখ্যা পাঁচ শতাধিক। নিহতদের মধ্যে অন্তত ২৭ জন বিদেশি নাগরিক রয়েছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি