শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা দেশটির প্রতিরক্ষা সচিব এবং আইজিপিকে পদত্যাগ করতে বলেছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয় বুধবার সকালে তিনি এই নির্দেশ দেন।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর বুধবার জানায়, সিরিসেনা প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফারনান্ডো এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) পুজিত জয়সুন্দরকে পদত্যাগ করতে বলেছেন।
তারা বলেছেন, প্রেসিডেন্ট সিরিসেনা আজ সকালে ওই দুই কর্মকর্তাকে এই বিষয়ে অবহিত করেন।
ডেইলি মিররের খবরে আরো বলা হয়, প্রতিরক্ষা সচিব বুধবারই প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন।
শ্রীলঙ্কার বিভিন্ন গির্জা ও হোটেলে রোববার একযোগে বোমা হামলার ঘটনার পর সেখানে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।
বোমা হামলার ঘটনায় মৃতের সংখ্যা বুধবার ৩৫৯ জনে এসে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষ। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
শ্রীলঙ্কার সরকার এই হামলার জন্য স্থানীয় ইসলামি দল ন্যাশনাল তৌহিদ জামাতকে দায়ী করেছে। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেছেন, স্রেফ স্থানীয়ভাবে এই হামলা চালানো সম্ভব ছিল না।