স্বর্ণযুগ শুরুর প্রতিশ্রুতি দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার মন্ত্রিসভায় দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
জনসন বলেছেন, তার সরকার বেক্সিট আলোচনায় সর্বশক্তি নিয়োগ করবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বের হয়ে গেলেও ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে থাকার ‘সম্পূর্ণ নিশ্চিত’ অধিকার আছে বলে আশ্বস্ত করেছেন তিনি।
অবশ্য লেবার পার্টির নেতা জেরেমি করবিন এর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘নতুন প্রধানমন্ত্রীর নিজেকে নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেশকে উদ্বিগ্ন করছে।’
মন্ত্রিসভায় দেওয়া ভাষণে জনসন বলেছেন,‘আপনারা সবাই জানেন আমাদের সামনে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা আমাদের দেশের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন সবাই ৩১ অক্টোবর বা তার আগে ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে প্রতিশ্রুতিবদ্ধ-কোনো যদি বা কিন্তু আর নয়।’
চুক্তি করেই ইইউ থেকে বের হওয়াকে পছন্দ করবেন উল্লেখ করে নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চুক্তি করে ইইউ ত্যাগ করা পছন্দ করব-আমি এটা অনেক বেশি পছন্দ করব। আমি বিশ্বাস করি এই শেষ সময়ে এসেও এটি সম্ভব এবং আমি এটি সম্ভব করার জন্য ঢালাওভাবে কাজ করব।’