ব্রাজিলের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই দলের পাঁচ ঘণ্টার দাঙ্গায় অন্তত ৫৭ বন্দি নিহত হয়েছে।
সোমবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের আলতামিরা কারাগারে সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত এ দাঙ্গা চলে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, কারাগারের একটি ব্লকের বন্দিগ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বী গ্রুপের ব্লকে হামলা চালালে এই দাঙ্গার শুরু হয়।
এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, ১৬ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে এবং কারাগারের একটি অংশে আগুন দেওয়ার ফলে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। দাঙ্গার সময়ে কারাগারের দুই কর্মকর্তাকে জিম্মি করা হলেও পরে তারা মুক্তি পেয়েছেন। তবে এখন পর্যন্ত দাঙ্গায় জড়িত দুই প্রতিদ্বন্দ্বী দলের নাম জানায়নি কর্তৃপক্ষ।
ব্রাজিলের সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিওতে কারাগারটির অন্তত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং অপর এক ভিডিওতে বন্দিদের ছাদের ওপর দিয়ে হাঁটাহাঁটি করতে দেখা যায়।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কারাবন্দির দেশ হিসেবে পরিচিত ব্রাজিল। প্রায় সাত লাখ মানুষ দেশটির বিভিন্ন কারাগারে বন্দি। এখানকার কারাগারগুলোর দাঙ্গা-বিবাদ নতুন কিছু নয়। ২০১৭ সালের জানুয়ারিতে কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিল।
এছাড়া গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে একই দিনে চারটি ভিন্ন কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ৪০ জনে।