লাইফ স্টাইল

পুরুষ কি শুধু মেয়েদের শরীর খোঁজে?

পূরুষের কি আবেগ নেই? কিংবা নারী কি
শরীরের আনন্দ উপভোগ করে না?তাহলে সব দোষ পুরুষদের উপর এসেপড়ে কেন? ফেসবুকে একজন আপু এইবিষয়ে খুব সুন্দর একটি উত্তরদিয়েছেন। প্রিয়’র পাঠকদের জন্যএখানে তা তুলে দিলাম। তবে তারব্যক্তিগত পরিচয়টুকু প্রকাশ করলামনা।“পৃথিবীর বেশিরভাগ মেয়ের ধারণাছেলেরা শুধু শরীর খোঁজে, শরীরেরআনন্দ খোঁজে। পুরুষের সব আবেগশরীর থেকে শুরু হয়ে শরীরেই শেষ হয়েযায়। দিন শেষে গড়ে সব পুরুষের গায়ে“শরীর সর্বস্ব” লেবেল এঁটে যায়।কিন্তু আসলে কি পুরুষ শুধু শরীরখোঁজে? কিংবা নারী কি শরীরেরআনন্দ উপভোগ করে না? পৃথিবীতেএক শ্রেণীর মানুষই আছে এমন যারাকেবল শরীর, টাকা আর জাগতিক বস্তুচেনে। তাঁদের মাঝে পুরুষ যেমন আছে,নারীও আছে। এদের সাথে সবাইকেমিলিয়ে ফেললে হবে না। এরা তোমানুষ না…কিন্তু ব্যক্তিগত ভাবে আমার মনে হয়একজন পুরুষকে আপন করে নেয়া আসলেখুব সোজা। আমাদের সমাজেছোটবেলা থেকে নিজের আবেগ গোপনকরতেই শেখানো হয় পুরুষদেরকে।অনুভব গুলো চেপে রাখতে রাখতে তারাযেন কেমন কেমন হয়ে যায়।অথচ আমি নিজেই দেখেছি… সহস্রচুমুর চাইতেও পুরুষেরা বেশি গুরুত্ব দেয়কেউ আদর করে পাশে বসিয়ে খাওয়াক,এটা ওটা পাতে তুলে দিক। অতি সুন্দরীএক নারীর সাথে রাত্রি যাপনেরচাইতেও সেই মেয়েটি তাঁদের কাছেগুরুত্বপূর্ণ, দিনশেষে যার কোলে মাথারাখা যায়। অতি সাহসী পুরুষেরাও চায়খুব কষ্টের দিনগুলোতে কেউ একজনপরম মমতায় বুকে টেনে নিক, মাথায়হাত বুলিয়ে দিক। আদর করে বলুক- সবঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে…একজন নারী যেভাবে তাঁর পুরুষটিকেসমস্ত শক্তির উৎস হিসাবে চায়,একজন পুরুষও কিন্তু তাই। সেও চায়একান্ত নারীটি তাঁকে বুঝুক, জানুক,তাঁকে অনুপ্রেরণা দিতে পারুক। …অন্যদের কথা জানি না, কিন্তু আমিনিজের জীবনে এমন পুরুষদেরকেইদেখেছি। বাবা, ভাই, বন্ধু, প্রেমিক…আরও না জানি কত রূপে। দেখেছি তারাভালোবাসার বড় কাঙাল। একটুভালোবাসা, একটু মমতা, একটু আদরদিয়ে তাঁদেরকে কিনে নেয়া যায়…আজীবনের জন্য!অদ্ভুত বিষয়টা হচ্ছে, যে যাই বলুক নাকেন, যতই লিঙ্গগত ঝগড়াঝাটি থাকুকনা কেন, আমার কখনও মনে হয় নারী-পুরুষ পরস্পরের শত্রু। তারা পরস্পরেরপরিপূরক, একে অন্যকে ছাড়া অপূর্ণ।কখনও পুরুষ এই সত্য অস্বীকার করে,কখনও নারী।অথচ তারা পরস্পরের পরিপূরক… অথচতারা পরস্পরকে ছাড়া অপূর্ণ… খাপেখাপে মেলানো প্রকৃতির অদ্ভুত সুন্দরসৃষ্টি মানব ও মানবী।”