লাইফ স্টাইল

কিভাবে তৈরি করবেন স্ট্রবেরি লাচ্ছি

গরম হোক বা শীত,লাচ্ছির চাহিদা মেটে না কোনো দিন। আর এখন সকাল গড়াতেই প্রচণ্ড গরম পড়তে শুরু করে দেয়। তাই এই গরমে যদি পাওয়া যায় এক গ্লাস লাচ্ছি, তাহলে তো কথাই নেই। বাজারে এখন নতুন স্ট্রবেরির সমাহার। তাই স্ট্রবেরি দিয়েই তৈরি করে নিতে পারেন লাচ্ছি। এর স্বাদ আর রং মন কাড়বে সবার! তাই আজ র ইলো স্ট্রবেরি লাচ্ছির রেসিপি।
উপকরণটক দই— ২ কাপ,স্ট্রবেরি— ১ কাপ,ফ্রেশ ক্রিম— আধ কাপ,এলাচ গুঁড়ো— এক চিমটে,চিনি— ৪ টেবিল চামচ,বরফ— প্রয়োজন মতো,ঠান্ডা জল— আধ কাপ,পেস্তা— ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালীপ্রথমে টক দই ভালো করে ফেটিয়ে নিন। স্ট্রবেরি আর পেস্তা আলাদা আলাদা করে কুচিয়ে রাখুন। এরপর মিক্সিতে একে একে বরফ কুচি, ফেটানো টক দই, স্ট্রবেরি কুচি, এলাচ গুঁড়ো, চিনি আর ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য পানি দিতে পারেন। এ বার গ্লাসে স্ট্রবেরি লাচ্ছি ঢেলে উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।