লস এঞ্জেলেস

করোনায় একদিনে গেল আরও ১৮ প্রাণ,আক্রান্ত ১৯ হাজার ১০৭


প্রাণঘাতী করোনাভাইরাসে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে গত ২৪ ঘণ্টায় মারা যায় আরও ১৮ জন। আর এতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৩ জনে। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২৮ জন। 


এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ৫৬৩ জন। প্রাণঘাতী ভাইরাসটিতে লং বীচে মারা যায় ২৯ জন। পাসাডেনা এলাকায় আক্রান্তের সংখ্যা ২৯৯ জন। আর মৃতের সংখ্যা ২৯ জন।

আজ রবিবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত আক্রান্ত ৬৩ জন। গতকাল প্রাণঘাতী এই ভাইরাসটিতে এই এলাকায় নতুন করে আক্রান্ত হয় ২ জন। 

পুরো ক্যালিফোর্নিয়াতে করোনাভাইরাসে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭০০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু নতুন করে আক্রান্ত হয় ১ হাজার ৭১ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান মোট ১ হাজার ৭২০ জন। আজকে নতুন করে মারা যায় ২৫ জন।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৮৭ হাজার ৩২২ জন। আর মোট মৃতের সংখ্যা ৫৫ হাজার ৪১৫ জন। 

সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে।

/এলএ বাংলা টাইমস/