আন্দ্রে গুয়ারডাডু হত্যার প্রতিবাদে পুরো রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিদের দ্বারা এই বর্বর হত্যা কাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন।এরি মধ্যে লস এঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই হত্যা ঘটনার তদন্ত মনিটর করতে ক্যলিফোর্নিয়ার এটর্নি জেনারেল অফিসকে যুক্ত করেছেন।
লস এঞ্জেলস কাউন্টি শেরিফ এলেক্স ভিলুনেইভা সোমবার এটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে এই বর্বর হত্যার তদন্ত মনিটর করতে বলেন।
আন্দ্রে গুয়ারডাডু একজন ১৮ বছর বয়সী লাতিন বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। যাকে শেরিফ ডিপার্টমেন্টের ডেপুটিরা গুলি করে হত্যা করে। এই বর্বর হত্যাকাণ্ড ও পুলিশি নিষ্ঠুরতার প্রতিবাদে কাম্পটন স্টেশনে শত শত আন্দোলনকারী বিক্ষোভ করছেন। তারা এই নৃশংস হত্যার বিচার ও পুলিশি নির্যাতনের ইতি টানতে চান
শেরিফ এলেক্স ভিলুনেইভা বলেন, যথেষ্ট সতর্ক হয়ে আমরা এই তদন্ত করছি। এজন্য এটর্নি জেনারেল জিভিয়ার বেসেরারকে তদন্ত মনিটর করতে অনুরোধ করেছি। সচ্ছতা ও সাম্প্রদায়িক বিশ্বাস বৃদ্ধিতে এই তদন্ত প্রক্রিয়া কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে দুই জন কংগ্রেসম্যান মেক্সিন ওয়াটার্স ও নিতান ডিয়াজ বেরেগেনও এই হত্যাকাণ্ড তদন্তের জন্য এটর্নি জেনেরেল বেসেরাকে বলেছেন।
তবে শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে, আন্দ্রি গুয়াডাডুর কাছে অবৈধ অস্ত্র ছিলো। যা নিয়ে সে অন্য একজন মানুষের কথা বলছিলো এবং শেরিফ ডিপার্টমেন্টের দুজন ডেপুটিকে দেখি পালাতে চেষ্টা করে। তবে ঠিক কি কারণে ডেপুটিরা তাকে গুলি করে হত্যা করে তা এখনও পরিষ্কার না।
এদিকে যে দুজিন ডেপুটি গুয়ারডাডুকে গুলি করে হত্যা করে তাদের শরীরে কোন বডি ক্যামেরা ছিলো না। এমনকি তাদের গাড়িতেও ছিলো না কোনো ক্যামেরা।এখন পর্যন্ত তদন্তকারী দল এই ঘটনার এমন কোনো ভিডিও উদ্ধার করতে পারেনি যা থেকে বুঝা যায় ঠিক কি কারণে ডিপুটিরা তাকে গুলি করে হত্যা করে।
এলএ বাংলা টাইমস/এস/আর