ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে গভর্নর গেভিন নিউসাম পাবলিক প্লেসে সকল মানুষকে মাস্ক পরার নির্দেশ দিয়েছিলেন। সকলেই একমত যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা বলছে মাস্ক ছাড়া যাদেরকে পাওয়া যাবে তাদের জরিমানা করা হবে। এখনও করোনার প্রাদুর্ভাব ক্রমবর্ধমান কিন্তু কিছু সম্প্রদায় যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মানছে না। তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিতে শুরু করেছে।
এই সপ্তাহে, ম্যানহাটন বিচেও জনসাধারণের জায়গায় মাস্ক না পরা লোকদের জরিমানা করা হবে। স্বাস্থ্য আইনের অধীনে, মুখের মাস্ক না পরিধান করলে যার অর্থ আইনটির প্রথম লঙ্ঘনের জন্য ১০০ ডলার, দ্বিতীয়বার লঙ্ঘনের জন্য ২০০ ডলার এবং তার পরে প্রত্যেক বারের জন্য ৩৫০ ডলার জরিমানা করা হবে।
লস এঞ্জেলেস কাউন্টির আশেপাশে কোভিড-১৯ এর সংক্রমণ তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে মাস্ক ব্যবহার অপরিহার্য। এটা জনগণের কাছে স্পষ্ট করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাসার বাহিরে গেলে কোভিড-১৯ এর বিস্তার রোধ করতে মাস্ক পড়তে বলা হয়েছে। আরও কয়েকটি শহর একই রকম পদক্ষেপ নিয়েছে এবং সংক্রমণ হ্রাসের জন্য সর্বাত্মক চেষ্টা করছে।
পশ্চিম হলিউড শেরিফ স্টেশন ক্যাপ্টেন এডওয়ার্ড রামিরেজ শুক্রবার বলেন যে ডেপুটিরা নগরীতে মাস্ক ছাড়া লোকদের বুঝানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদের পরিধানের জন্য একটি করে মাস্ক সরবরাহ করবে।
বেভারলি হিলসের মুখপাত্র কিথ স্টার্লিং বলেছেন সাম্প্রতিক দিনগুলোতে আমাদের আইন প্রয়োগকারী অফিসাররা জনগণের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন যাতে সকলে যথাযথ ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলে। আইন প্রয়োগকারী কিছু কর্মকর্তা আইন প্রয়োগের বিষয়ে কৌতুক করেছেন, তারা বলেছিলেন যে তারা নিজেকে মাস্ক পুলিশ হিসাবে দেখেন না। তবে গভর্নরের রাজ্যব্যাপী আদেশের সাথে এই সংস্থাগুলোর মধ্যে কেউ কেউ বলেছিল যে তারা তাদের সেরাটা করছে।
গত সপ্তাহে অরেঞ্জ কাউন্টি শেরিফ ডন বার্নস বলেন যে তার বিভাগ স্বাস্থ্যবিধি মানতে সকলকে বাধ্য করতে সর্বোচ্চ চেষ্টা করছে। বার্নস লিখেছেন, সীমিত ব্যতিক্রমের সাথে ফেস মাস্ক না পড়া জনস্বাস্থ্যের আদেশের লঙ্ঘন। তবে এটি কোনও ফৌজদারি আইন লঙ্ঘন নয়। ডেপুটিরা জনগণকে রাজ্যব্যাপী মাস্ক প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষিত করা অব্যাহত রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন লোকেরা যখন প্রকাশ্যে বাইরে যান, যেমন কেনাকাটা করতে বা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টে যেতে এবং সৈকত বা পার্কে অন্য ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় মাস্ক পড়া অপরিহার্য।
এলএ বাংলা টাইমস/এ/আই