লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের অর্থনীতি দ্রুত চালু করা হবেঃ মেয়র



মেয়র এরিক গারসিটি বলেছেন খুব তাড়াতাড়ি লস এঞ্জেলেসের অর্থনৈতিক কার্যক্রম খোলে দেয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি সম্পূর্ণ ভাবে মেনে চলতে এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে যে সিদ্ধান্ত নেয়া হবে তা সকলের মঙ্গলের জন্য মেনে চলতে নাগরিকদের অনুরোধ করেন তিনি। 

মেয়র বলেন, ‘আমি মনে করি অনেক লোক করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে বুঝতে পারে না। সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।  তাই প্রত্যেকের নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং আমাদের সকলকে এই সময়ের দায়িত্ব-কর্তব্য পুরোপুরি সতর্কতার সাথে পালন করতে হবে।’ 

মেয়র এর আগে ঘোষণা দিয়েছিলেন কোন পরিস্থিতিতে শহরের জীবনযাত্রা স্বাভাবিক করা হবে। তিনি বলেন,  ‘আমি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই সাবধানতার সঙ্গে আমাদের শহরটি আবার খোলার ও জীবন যাত্রা স্বাভাবিক করার চেষ্টা করবো।’ 

গারসিটি রবিবার আরো বলেন যে শহরে নতুন বিধিনিষেধের শেষ সীমায় ছিল। তবে এই কথার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।  মেয়র গত দুই সপ্তাহ  আগে বলেছিলেন, করোনা সংক্রমন বৃদ্ধি অব্যাহত থাকলে শহরে জনসমাগম রুখতে সকল ধরনের ব্যাবস্থা নেয়া হবে। এই জন্য তিনি  রেস্তোঁরা, বারসহ বিনোদন স্থানগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন।

তিনি আরো বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দোকান ও অন্যান্য প্রতিষ্ঠান চালু থাকলে কি ধরনের প্রভাব পড়বে তা আমরা বিবেচনা করছি। তিনি আশাবাদী হয়ে বলেন, হাসপাতালের সক্ষমতা এবং ভেন্টিলেটরগুলির সরবরাহের ক্ষেত্রে লস এঞ্জেলেস ভাল অবস্থানে রয়েছে। এবং আমরা করোনা সংক্রমণ বৃদ্ধি কমে গেলেও করোনা পরীক্ষা যথেষ্ট পরিমাণে অব্যাহত রাখবো যাতে সম্ভাব্য করণীয় দ্রুত নির্ধারণ করা সম্ভব হয়। আমাদের সকল বাসিন্দাদের নিরাপত্তার জন্য সকল প্রয়োজনীয় ব্যাবস্থা আমরা গ্রহণ করছি।’ 

লস এঞ্জেলেস কাউন্টিতে এই সপ্তাহে হাসপাতালগুলোতে রেকর্ড-সংখ্যক কোভিড-১৯ রোগী ভর্তি হয়েছে। রোগীর সংখ্যা পরীক্ষার ৮% থেকে বৃদ্ধি পেয়ে ১০% হয়েছে। যা ক্রমাগত বৃদ্ধি নির্দেশ করছে। 

এলএ বাংলা টাইমস/এ/আই