লস এঞ্জেলেস পুলিশ বিভাগের কর্মকর্তা এবং বিক্ষোভকারীরা শনিবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে যা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পরে এবং সহিংস রূপ নেয়। সিয়াটল, লস অ্যাঞ্জেলেস এবং কেন্টাকিতে প্রতিবাদ চলছিলো, এই স্থান গুলোতে কয়েক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের পরে প্রতিবাদকারীদের উপর ফেডারেল পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জের চেষ্টা করলে সহিংসতার সূত্রপাত হয়।
টেলর নামে একজন ইএমটি কে মার্চ মাসে পুলিশ গুলি করে হত্যা করেছিল। লস এঞ্জেলসে বিক্ষোভ চলাকালীন লোকেরা সিটি হলের বাইরে এবং উত্তর লস অ্যাঞ্জেলেস স্ট্রিটের ফেডারাল বিল্ডিংয়ের সামনে জড়ো হয়েছিল, এখানেও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।
এলএপিডি সকাল ৭ টার পর থেকেই শহরব্যাপী কৌশলগত সতর্কতা জারি করে যাতে আন্দোলন কারীদের সাথে সাম্ভাব্য বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান করা যায়, তবে পুলিশ আন্দোলন কারীদের রাস্তায় অবস্থান করতে না দেয়ার জন্য দৃঢ় অবস্থানে আছে বলে একজন পুলিশ কর্মকর্তা আমাদের জানিয়েছেন। বিকেল ৫ টা ৩৫ মিনিটে এলএপিডি জানিয়েছিল যে বিক্ষোভের কেন্দ্রস্থল শান্তিপূর্ণ আছে কিন্তু ভিডিওতে দেখা যায় যে কিছু কর্মকর্তা ভোর ৭ টার কিছু আগে আন্দোলন কারীদের উপর লাঠিচার্জ করে সরিয়ে দেয়ার চেষ্টা করছিল।
ভিডিওতে দেখা যায়, একজন অফিসার মহিলাকে ধাক্কা দেওয়ার আগে তার ফোন ধরে টানাটানি করছিল, তারপরে একজন লোক অফিসারটির দিকে ছুটে যায় এবং তাকে তাকে আক্রমণ করে পরবর্তীতে অন্যান্য এলএপিডি অফিসার এবং কয়েকজন তাদের দিকে ছুটে যায়, এবং মারাত্মক সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যায় এক পর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল বের করেছিলেন, যেখানে তারা বিচার চাই বলে স্লোগান দিয়েছিলেন।
মে মাসের শেষদিকে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে এই বিক্ষোভ দেখা দেয়। এই বছরের শুরুর দিকে কেন্টাকি-র টেলর এবং জর্জিয়ার আহমাদ আরবেরি সহ অন্যান্য কৃষ্ণাঙ্গ আমেরিকান হত্যাকাণ্ড সহ বর্ণবাদ এবং পুলিশি সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলন চলছিল।
এলএ বাংলা টাইমস/এ/আই