মোমের মৃদু আলোয় আলোকিত টেবিল, প্লেটে কিউবান খাবার পাশে চলছে অ্যাকর্ডিয়নের সমধুর সঙ্গীত। সবই খুব রোমান্টিক ও মনোরম, শুধু একটি বিষয় ছাড়া। টেবিলগুলো রয়েছে গ্লেনডেইল বুলেভার্দের ব্যস্ত সড়কের মাত্র কয়েকফুট দূরে, পার্কিং স্পটে।
“পার্কিংয়ের জায়গায় খাবারের টেবিল একটু আশ্চর্যেই লেগেছে”, বলছিলেন খাবার খেতে আসা ইউটিলিটি ইন্সপেক্টর লুইস ক্যসাটিলো। “তবে এখানে বসে খেতে ভালোই লেগেছে”, যোগ করেন লুইস।
করোনাভাইরাসের আগ্রাসনে লস অ্যাঞ্জেলেসের কাজের জায়গা, স্কুল, হাসপাতাল... অনেক কিছুর পরিবেশই বদলে গেছে। বদলে গেছে রেস্টুরেন্টও।
ইনডোরে খাবার পরিবেশন নিষিদ্ধ ঘোষণা করায় ক্যালিফোর্নিয়ার অনেক শহরে রেস্টুরেন্টগুলো ফুটপাথে, পার্কিং স্পটে, ও ব্যক্তিগত জায়গায় খোলা পরিবেশে খাবার পরিবেশনের মাধ্যমে তাদের ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছে।
লস এঞ্জেলেসের প্রায় ১৩ হাজার রেস্টুরেন্ট আউটডোরে খাবার পরিবেশনের অনুমতি পেয়েছে। এর মধ্যে ৪৬টি পার্কিং স্পটে তাদের টেবিল পেতেছে।
প্যাসাডিনার কলোরাডো বুলেভার্দের রাস্তা সরু করে এক লেনের করা হয়েছে যেন রাস্তার পাশে টেবিল ফেলা যায়। বিশাল ছাতা পেতে এর নিচে রেস্টুরেন্টগুলো টেবিল পেতেছে। লং বিচের একশ’রও বেশি পার্কিং স্পটকে খাবার আপ্যায়নের জায়গায় পরিণত করা হয়েছে।
এ প্রসঙ্গে লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বলেন, “আমরা একটু কম সংখ্যক পার্কিং স্পেস নিয়ে থাকতেই পারি যদি এর বিনিময়ে স্থানীয় ক্যাফেগুলো একটু জায়গা পায়”।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখে গারসেটি আরও বলেন, “এর ফলে খাবার খেতে আসা ক্রেতারা লস এঞ্জেলসের দারুণ আবহাওয়া, চমৎকার মানুষজন ও মনোরম দৃশ্য উপভোগের সুযোগ পাচ্ছে।”
ভাইরাসের প্রকোপ কবে কমতে পারে তা নিয়ে যেহেতু নিশ্চয়তা নেই, তাই রেস্টুরেন্টগুলোকে কতদিন এভাবে রাস্তার পাশে ক্রেতাদের খাবার পরিবেশন করে টিকে থাকতে হবে সেই নিশ্চয়তাও দেয়া যাচ্ছে না।
এলএ বাংলা টাইমস/এমকে