আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কায় নির্বাচনের দিন ৩ নভেম্বর ও নির্বাচনের পরের দিন ৪ নভেম্বর বন্ধ থাকবে বেভারলি হিলসের রোডিও ড্রাইভের পথচারীও যান চলাচল। সেই সাথে সীমিত বা বন্ধ করে দেওয়া হবে বিলাসবহুল রিটেইলর শপ।
নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে এই সিদ্ধান্তকে 'পজেটিভ এপ্রোচ (ইতিবাচক পদক্ষেপ)' হিসেবে সাব্যস্ত করছেন কর্তৃপক্ষ।
বেভারলি হিলস এর পুলিশ প্রধান ডমিনিখ রিভেট্টি বলেন, সহিংসতা এড়াতে প্রশাসন পরিপূর্ণ সজাগ থাকবে। প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কিংবা সীমিত আকারে খোলা রাখতে বলা হবে।
স্থানীয় সিটি শপিং এরিয়াগুলো প্রায়ই আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড এর মৃত্যুর পর সিটি শপিং এরিয়াতেই আন্দোলনকারীরা জড়ো হয়েছিলো।
এক ভিডিও বার্তায় পুলিশ প্রধান ডমিনিখ রিভেট্টি বলেন, নির্বাচনের দিন এগিয়ে আসছে। এবারের নির্বাচনে সহিংসতার শঙ্কা রয়েছে। ফলে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে৷ নির্বাচনের দিন ও এর পরদিন রোডিও ড্রাইভে পথচারী ও যান চলাচল বন্ধ থাকবে।
ডমিনিখ রিভেট্টি আরো জানান, হ্যালোইন এবং নির্বাচনের পর পর্যন্ত সকল সহিংসতা মোকাবেলায় প্রশাসন সক্রিয় থাকবে৷ পুলিশের সাথে কাজ করবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রাইভেট কোম্পানি।
এর আগে, আগস্টে ব্ল্যাক লাইভস ম্যাটারস সমর্থক ও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে বেভারলি হিলসে জড়ো হয়েছিলো। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প র্যালি নিয়ে বেভারলি হিলসে আসলে ট্রাম্প সমর্থকদের সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের৷ পরবর্তীতে পুলিশের সাথেও সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ারশেল ছুঁড়ে। তখন বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান তাদের শপ বন্ধ রেখেছিলো।
এলএবাংলাটাইমস /ওএম