লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে চীনের 'নিষিদ্ধ মাংস' পাচার বেড়েছে দ্বিগুণ

লস এঞ্জেলেসে গত বছরে চীন থেকে আসা নিষিদ্ধ মাংস পাচার বেড়েছে দুইগুণ। নিষিদ্ধ শূকর, গরু, মুরগী ও হাসের মাংস জাহাজের কন্টেইনারে করে চীন থেকে পাচার করা হয়ে থাকে লস এঞ্জেলেসে। ২০১৯ সালের থেকে ২০২০ সালে দ্বিগুণ সংখ্যক নিষিদ্ধ মাংস বোঝাই এসব শিপমেন্ট আটক করা হয়েছে৷ ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) মুখপাত্র জেমি রুইয জানায়, ২০১৯ সালে এই সংক্রান্ত ৫২৭ টি বার্তা এসেছিলো। ২০২০ সালে বার্তার সংখ্যা ছিল ১ হাজার ৪৯ জন। জেমি রুইয বলেন, চীন থেকে আসা এসব মাংস থেকে আফ্রিকান সোয়াইন ফ্লু, ক্ল্যাসিক্যাল সোয়াইন ফ্লু, নিউক্যাসেল ডিজিজ, ফুট এন্ড মাউথ ডিজিজ ও ইনফ্লুয়েঞ্জার মতো রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই এগুলো নিষিদ্ধ করা হয়েছে। মূলত চীন থেকে এসব মাংস অবৈধ উপায়ে পাচার করে যুক্তরাষ্ট্রের এশিয়ান বাজারগুলোতে বিক্রি করা হয়। স্থানীয় এশিয়ান বাজারগুলোতে এসব মাংসের বেশ কদর রয়েছে। জেমি রুইয জানান, মূলত মোবাইলের কভার, ডোর লক, হেডফোন, রান্নাঘরের সরঞ্জাম, এলসিডি টিভি, মনিটর ইত্যাদির মাধ্যমে এসব মাংস পাচারের চেষ্টা করে পাচারকারীরা। সিবিপির ডিরেক্টর অব ফিল্ড অপারেশন্স কার্লোস মার্শেল জানান, 'অবৈধভাবে নিষিদ্ধ মাংস পাচার বন্ধ রোধ করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কাজ চালু রয়েছে'। এলএবাংলাটাইমস/ওএম