লস এঞ্জেলেস

রিভারসাইডে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

রিভারসাইড কাউন্টির মিরা লোমার কাছে শনিবার সকালে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সকাল ১০টার দিকে এই ভূমিকম্পটি হয়। এর গভীরতা ছিলো অন্তত ৭ মাইল। তবে এই ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এলএবাংলাটাইমস/ওএম