সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার (৩ জানুয়ারি) বৃষ্টিপাতের মৃদু সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহ শেষে ভারি মৌসুমি ঝড় আঘাত হানবে।
লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে মঙ্গলবার আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন এবং তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৬২ ডিগ্রি ফারেনহাইট। বুধবার রাতে ভারি বৃষ্টিপাত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ইনল্যান্ড অ্যাম্পায়ার এবং উপত্যকা অঞ্চলে ৩০% বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বুধবার ১ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরতে পারে।
মঙ্গলবার সৈকত অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৬০ ডিগ্রী ফারেনহাইট। পাহাড়ি অঞ্চলে সকালবেলা তুষার জমবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি।
উপত্যকা এলাকায় কিছুটা রৌদ্রজ্বল আবহাওয়া বিরাজ করবে এবং তাপমাত্রা সর্বোচ্চ উঠবে ৫৭ ডিগ্রি ফারেনহাইট। বুধবার আধ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম