ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে আরেকটি শক্তিশালী মৌসুমি ঝড়। ফলে বে এরিয়া এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বন্যার সম্ভাবনা রয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত ঝরবে। এর ফলে বন্যার সম্ভাবনা রয়েছে এবং বিচের ঢেউ বিপতসীমার উপর দিয়ে বয়ে যাবে। আর উপক্যতা অঞ্চলে বাতাস বইতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে।
নরদার্ন অঞ্চলে আবহাওয়া আরও বিরূপ আকার ধারণ করতে যাচ্ছে। সান ফ্রান্সিসকোতে বাতাস বয়ে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে। এতে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আসন্ন ঝড়ে হতাহতের শঙ্কাও করছে।
এছাড়া ঝড়ের প্রভাবে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার সিয়েরাসে ২ থেকে ৫ ফুট তুষারপাতের সম্ভাবনা রয়েছে। গত দুই বছরে এই অঞ্চলের খরার ঘাটতি এতে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ঝড় তীব্রভাবে আঘাত না হানলেও এর ভারি প্রভাব পড়বে। সৈকতে তীব্র বাতাস ও ঢেউ বিরাজ করবে।
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার দিনের বেলা মৃদু বৃষ্টিপাত দেখা দিবে। রাতে এর তীব্রতা বাড়বে। রাতারাতি প্রতি ঘণ্টায় প্রায় ১ ইঞ্চি বৃষ্টিপাত ঝরবে।
বৃহস্পতিবার সকালে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যহত হবে। এছাড়া দাবানল আক্রান্ত অঞ্চলে বেশ ভারি বন্যার সম্ভাবনা সৃষ্টি হতে পারে।
এছাড়া ভেনচুরা কাউন্টিতে মঙ্গলবার ভোর থেকে উচ্চ ঝড়ো বাতাস সতর্কতা জারি করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম