লস এঞ্জেলেস

লং বিচে রেললাইন সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার লং বিচে রেললাইন সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় এখনো সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার একটু আগে ইস্ট আর্টেসিয়া বুলেভার্ডের ২৩০০ ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে তারা একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কী কারণে বা কী পরিস্থিতিতে এই গুলির ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত গোয়েন্দারা সম্ভাব্য সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। নিহত ব্যক্তির পরিচয়ও আপাতত গোপন রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের দপ্তর নিহতের স্বজনদের অবহিত করার পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ এ ঘটনায় প্রত্যক্ষদর্শী বা তথ্য জানা যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। তথ্য থাকলে হোমিসাইড ডিটেকটিভ হুয়ান কার্লোস রেয়েস অথবা লিসেট টেম্ব্লাডরের সঙ্গে ৫৬২-৫৭০-৭২৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, পরিচয় গোপন রেখে তথ্য দিতে চাইলে এলএ রিজিওনাল ক্রাইম স্টপার্সের ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে ফোন করা যাবে অথবা অনলাইনে lacrimestoppers.org ওয়েবসাইটে তথ্য দেওয়া যাবে।

এলএবাংলাটাইমস/ওএম