লস এঞ্জেলেসের কোরিয়াটাউনে মানসিক সংকটের মধ্যে থাকা এক ব্যক্তিকে গু লি করে হ ত্যার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনছে না লস এঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। পর্যাপ্ত অপরাধমূলক প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রসিকিউটররা।
২০২৪ সালের মে মাসে ইয়ং ইয়াং নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে তাঁর পরিবারের অ্যাপার্টমেন্টে গু লি করে হ ত্যা করেন লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) কর্মকর্তা আন্দ্রেস লোপেজ। ঘটনার সময় ইয়ং ইয়াংয়ের হাতে রান্নাঘরের একটি ছু রি ছিল। পুলিশের দাবি, বারবার ছু রি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও তিনি তা না মেনে কর্মকর্তাদের দিকে এগিয়ে আসছিলেন।
লস এঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যানের কার্যালয়ের মূল্যায়নে বলা হয়েছে, ওই পরিস্থিতিতে কর্মকর্তা লোপেজ নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করেছিলেন। তাই আ ত্মর ক্ষার জন্য গু লি চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। লোপেজ তিনটি গু লি ছোড়েন, যার সব কটি দুই সেকেন্ডেরও কম সময়ের মধ্যে করা হয়।
তবে প্রসিকিউটরদের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে ইয়ং ইয়াংয়ের পরিবার। তাঁদের দাবি, পুলিশের হাতে তাঁদের ছেলের মৃ ত্যু এড়ানো সম্ভব ছিল। প্রা ণঘা তী অ স্ত্র ব্যবহারের আগে পরিস্থিতি সামাল দেওয়ার অন্য উপায়গুলো যথাযথভাবে বিবেচনা করেননি কর্মকর্তারা।
ইয়ং ইয়াংয়ের বাবা মিন ইয়াং এক বিবৃতিতে জানান, ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের সিদ্ধান্তে তাঁরা গভীরভাবে হতাশ। তাঁর অভিযোগ, ঘটনার বিষয়ে ভুল তথ্য ও অসম্পূর্ণ মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রসিকিউটরদের প্রতিবেদনের বেশ কিছু অংশ এলএপিডির নিজস্ব অভ্যন্তরীণ তদন্তের প্রতিবেদনের সঙ্গে প্রায় হুবহু মিলে গেছে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের মে মাসে। ছেলের মানসিক সংকটের সময় সহায়তা চেয়ে ইয়ং ইয়াংয়ের মা কাউন্টির মানসিক স্বাস্থ্য জরুরি প্রতিক্রিয়া দলের সঙ্গে যোগাযোগ করেন। পরে একজন চিকিৎসাকর্মী তাঁদের কোরিয়াটাউনের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে যান। ওই চিকিৎসাকর্মীর দাবি, ইয়ং ইয়াংয়ের আচরণ ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছিল। একপর্যায়ে তিনি পুলিশের সহায়তা চান।
তবে পরিবারের দায়ের করা মামলায় এসব অভিযোগের বিরোধিতা করা হয়েছে। তাঁদের দাবি, ইয়ং ইয়াং তাঁর বাবা কিংবা চিকিৎসাকর্মীকে আক্রমণ বা হুমকি দেননি। এমনকি তাঁকে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হিসেবে চিহ্নিত করার বিষয়টিও পরিবার অস্বীকার করেছে। তাঁদের অভিযোগ, তাঁকে সহিংস হিসেবে চিহ্নিত করায় পুলিশ শুরু থেকেই পরিস্থিতিকে বেশি আক্রমণাত্মকভাবে মোকাবিলা করেছে। চিকিৎসাকর্মীও মাত্র কয়েক মিনিট তাঁর সঙ্গে কথা বলেই পুলিশ ডেকেছিলেন বলে পরিবারের দাবি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ইয়ং ইয়াং নিজেকে অ্যাপার্টমেন্টের ভেতরে আটকে রাখেন এবং দরজা খুলতে অস্বীকৃতি জানান। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ডাকা হয়। তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য একটি বেসরকারি অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছিল।
কিছুক্ষণ আলোচনার পর পুলিশ সদস্যরা অ্যাপার্টমেন্টে প্রবেশের সিদ্ধান্ত নেন। দরজা খোলার পর তাঁরা ইয়ং ইয়াংকে বসার ঘরের মাঝখানে ছু রি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি পুলিশের দিকে এগিয়ে গেলে কর্মকর্তারা তাঁকে ছু রি ফেলে দিতে বলেন। এর পরপরই লোপেজ গু লি চালান।
ঘটনার পর প্রকাশিত পুলিশের বডি ক্যামেরার ভিডিওতে কর্মকর্তাদের সঙ্গে ইয়ং ইয়াংয়ের বাবার কথোপকথনও দেখা যায়। সেখানে পুলিশ সদস্যরা তাঁকে ছেলেকে ৭২ ঘণ্টার মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখার সম্ভাবনাসহ বিভিন্ন বিকল্পের কথা জানান।
এদিকে, ঘটনার পর পুলিশ বিভাগের বেসামরিক তদারকি সংস্থা লোপেজের গু লি চালানোর আগের কিছু কৌশলকে বিভাগীয় নীতিমালার লঙ্ঘন বলে চিহ্নিত করেছিল। তবে পুলিশ কমিশন শেষ পর্যন্ত তাঁর প্রা ণঘা তী অ স্ত্র ব্যবহারের সিদ্ধান্তকে নীতিমালা অনুযায়ী বৈধ বলে ঘোষণা করে।
ইয়ং ইয়াংয়ের পরিবার এরই মধ্যে লস এঞ্জেলেস শহরের বিরুদ্ধে ফেডারেল ও কাউন্টি আদালতে দুটি মামলা করেছে। তাঁদের অভিযোগ, কম প্রা ণঘা তী অ স্ত্রসহ পুলিশের হাতে বিকল্প ব্যবস্থা ছিল, কিন্তু সেগুলো ব্যবহারের চেষ্টা যথেষ্ট না করেই গু লি চালানো হয়। শহর কর্তৃপক্ষ অবশ্য উভয় মামলায় কোনো অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছে। মামলাগুলো এখনো বিচারাধীন।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হকম্যান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে উঠে কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো তথ্য তাঁর কার্যালয়ের হাতে নেই।
মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে লস এঞ্জেলেসে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এ ধরনের ঘটনায় পুলিশের পরিবর্তে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পাঠানোর দাবি জানিয়ে আসছেন বিভিন্ন অধিকারকর্মী। এলএপিডি অবশ্য পরিস্থিতি শান্ত করার প্রশিক্ষণসহ পুলিশের গু লির ঘটনা কমাতে বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে।