নিউইয়র্ক

স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

নিউইয়র্ক শহরের Staten Island এলাকার একটি জাহাজঘাটিতে বার্জে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩৪ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পৌঁছায়। পরে প্রায় ৫০ মিনিট পর হঠাৎ বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে দমকলকর্মী ও জরুরি সেবাকর্মীরাও আহত হন। Zohran Mamdani এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি ছিল খুব জটিল এবং দ্রুত পরিবর্তনশীল জরুরি পরিস্থিতি।” ফায়ার বিভাগের তথ্য অনুযায়ী, আগুন ছড়িয়ে পড়ার সময় দুই শ্রমিক একটি সংকীর্ণ স্থানে আটকা পড়েছিলেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডকের একটি ধাতব কাঠামোর বেজমেন্টে আগুন দেখতে পান। তবে কী কারণে আগুন ও বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একজন ফায়ার মার্শালের অবস্থা আশঙ্কাজনক ছিল। এছাড়া আরও একজন দমকলকর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম