আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাংলাদেশে কমছে ঝড়ের দাপট, বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে দুর্যোগ

বাংলাদেশে কমছে ঝড়ের দাপট, বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে দুর্যোগ

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় আম্ফান। উপকূলীয় অঞ্চলে বিকাল থেকে তীব্র ঝড়ো হাওয়া অনুভব হলেও তা এখন বেশ কমে গেছে। বরং ঝড়ো হাওয়া বেশি বইছে যশোর, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে। রাতে ঘূর্ণিঝড়ে শক্তি কমে এলেও সকাল পর্যন্ত থাকবে এই ঝড়ের প্রভাব। এখন পর্যন্ত সারা দেশে ঝড়ের প্রভাবে মারা গেছেন ৬ জন।

জানা গেছে, ভোরে জামালপুর এলাকায় শেষ ঝলক দেখিয়ে বিদায় নিতে পারে আম্ফান। বাংলাদেশে এখন পর্যন্ত ঝড়ের কারণে বড় কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। কোন বাধ ভাঙ্গারও খবর মেলেনি। কিন্তু সমুদ্রের নিকটবর্তী নদীগুলোতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির উচ্চতা বাড়ে প্রায় ৭ ফুট।

এই ঘূর্ণিঝড় প্রায় ১৩৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে। ঝড়ের তাণ্ডবে সেখানে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাঁচা ও আধাপাকা বাড়ির পাশাপাশি ঝড়ের তাণ্ডবে ভেঙ্গে গেছে বেশ কিছু পাকা বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের নবান্ন ভবন। ভারতীয় গণমাধ্যম জানায়, ভবনের প্রায় অর্ধেকাংশ ভেঙ্গে গেছে। বিকেল পর্যন্ত এখানে থেকেই ঝড়ের খোঁজ খবর রাখছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত