আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

জুনের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু

জুনের তৃতীয় সপ্তাহ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু

অবশেষে চালু হচ্ছে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। জুনের তৃতীয় সপ্তাহ থেকে লন্ডন ও কাতারে এ ফ্লাইট শুরু হবে।

সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

সচিব বলেন, “জুনের তৃতীয় সপ্তাহ থেকে আমরা আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করব। প্রথমে আমরা লন্ডনে যাত্রা করব।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো.মফিদুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছি। তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু হবে সেই সময়টা আমরা পরে জানিয়ে দেব।”

ফ্লাইট চালানোর ক্ষেত্রে বেশ কয়েকটি কঠোর শর্তজুড়ে দেয়া হচ্ছে। শর্ত ভঙ্গ করলে ফ্লাইট বাতিল করা হবে। ফ্লাইট চালানোর সময় যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের আসন বণ্টন করবে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে ভাড়াও বাড়বে। লন্ডন ও কাতার রুটে প্রথম ফ্লাইট চলবে। এরপর সব রুট খুলে দেয়া হবে।

জানা গেছে, বাংলাদেশে দীর্ঘ ছুটি থাকলেও আন্তর্জাতিক রীতিনীতি মেনে আইকাও গাইডলাইন অনুযায়ী সীমিতাকারে ফ্লাইট চালুর সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ঢাকায় আইকাওর সঙ্গে যুক্ত ব্রিফিং হয়েছে। এতে করোনা পরিস্থিতির মাঝে পুনরায় বিমান চলাচলের বিষয়ে আলোচনা হয়। সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনলাইন সভায় করোনা পরিস্থিতিতে নেয়া পদক্ষেপ মোকাবেলা পদ্ধতি পরিস্থিতির উত্তরণ নিয়ে আলোচনা হয়।

বেবিচকের এক কর্মকর্তা জানান, যুক্তরাজ্য ও কাতারে ফ্লাইট চলাচলের মাধ্যমে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দুই দেশের অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। কাতার এয়ারওয়েজ দোহা থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে। তবে কাতারে কোনো বাংলাদেশি যাত্রী যেতে পারবেন না। করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে থাকায় সেখানে বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, ফ্লাইট চালু হওয়ার পর কঠোর বিধিবিধান মানতে হবে যাত্রী ও বিমান সংস্থাকে। ফ্লাইটে ওঠার আগে যাত্রীর করোনা নেগিটিভ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া শরীরে তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি থাকলে তার যাত্রা বাতিল হয়ে যাবে।

বিমানবন্দরের টার্মিনালে একাধিক ফ্লাইটের যাত্রীরা একসঙ্গে থাকতে পারবেন না। প্রতিটি ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের বোর্ডিং পাস নেয়ার পর নির্ধারিত এলাকার মধ্যে থাকতে হবে। সবাইকে মাস্ক ও গ্লাভস পরতে হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত