আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু

ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই। শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর আফতাবনগরে জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের পিস তাজমহল অ্যাপার্টমেন্টের নিজ বাসায় দগ্ধ হন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সিনিয়র এই সাংবাদিকের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ বছরের ২ জানুয়ারি ওই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নু'র একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ পিয়াস মৃত্যুবরণ করেন।

মোয়াজ্জেম হোসেন নান্নুর স্ত্রী পল্লবী বলেন, স্বপ্নীল মারা যাওয়ার পর তার ঘরটিতে মাঝে মাঝে আমরা দরজা খুলে দেখতাম। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় নান্নু তার ছেলের কক্ষ খোলেন। দরজা খুলে সুইচ চাপ দিতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থা নান্নু বাথরুমে গিয়ে গোসল করেন। পরে তিনি নিজেই ঘরের আগুন নিভিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এ্যান্ড বার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত