আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই। রোববার রাত পৌনে ৩টার দিক‌ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

গত ৭ জুন করোনাভাইরা‌সে আক্রান্ত কামরানকে সিলেটের শহীদ শামসু‌দ্দিন আহমদ হাসপাতা‌ল থেকে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকার সিএম‌এই‌চে স্থানান্তর করা হয়। গত ৫ জুন ওসমানী মে‌ডিকেল কলেজের পি‌সিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কামরানের শরীরে করোনা শনাক্ত হয়। এর পর‌দিন তাকে শহীদ শামসু‌দ্দিনে ভ‌র্তি করা‌ হয়।

‌সোমবার ভোরে সাবেক মেয়র কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু তার মৃত্যু সংবাদ নি‌শ্চিত করেন। কামরানের ব্য‌ক্তিগত সহকারী বদরুল ইসলাম জানান, সিএমএই‌চে চি‌কিৎসাধীন অবস্থায় কামরানের স‌ঙ্গে তার বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নির্দে‌শে কামরানকে ঢাকায় নেওয়ার পর চি‌কিৎসকরা তাকে 'প্লাজমা থেরা‌পি' দিয়ে‌ছিলেন।

করোনা শনাক্ত হওয়ার পর প্রথমে নগরীর ছড়ারপারের বাসায় আইসোলেশনে ছিলেন কামরান। গত ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে তি‌নি নগরীর শহীদ শামসু‌দ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও শারী‌রিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। এরপর প‌রিবারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ‌কে আব্দুল মোমেনের ‌সঙ্গে যোগাযোগ করা হয়।

এরপর প্রধানমন্ত্রী‌র নির্দে‌শে বিমানবা‌হিনীর এক‌টি বিমানে কামরানকে ঢাকার সিএমএই‌চে নেওয়া হয়। সেখা‌নে প্রাথমিক পর্যবেক্ষণের পর চি‌কিৎসকরা তার দেহে করোনাজয়ী একজনের শরীর থেকে সংগৃ‌হিত ‘এ’ পজ‌েটিভ রক্তের প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে কামরা‌নের শারী‌রিক অবস্থার একটু উন্ন‌তি হয়।

তব‌ে রোববার মধ্যরা‌তের পর থেকে কামরানের শারী‌রিক অবস্থার অবন‌তি হতে থা‌কে। করোনায় আক্রান্ত কামরান দীর্ঘ‌দিন ধরে ডায়াবে‌টিকস, হার্টসহ বি‌ভিন্ন জ‌টিল রো‌গে ভুগ‌ছিলেন। ‌

সিলে‌ট সি‌টি করপোরেশনের প্রথম দুব‌ারের মেয়র কামরান তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যানও ছিলেন।

একইভা‌বে তি‌নি দীর্ঘ‌দিন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপ‌তির দা‌য়িত্ব পালন করেন। ২০১৯ সালের ডিসেম্বরে মহানগরের সর্ব‌শেষ সম্মেল‌ন পর্যন্ত তি‌নি সভাপ‌তির দ‌া‌য়িত্বে ছিলেন।

প্রয়াত কামরানের স্ত্রী মহানগর ম‌হিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনা আক্রান্ত। গত ২৭ মে আসমা কামরানের করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত