আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতসহ সাত পুলিশ বরখাস্ত

মেজর সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকতসহ সাত পুলিশ বরখাস্ত

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ঘটনায় টেকনাফ থানা থেকে প্রত্যাহার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকত আলীসহ সাত পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এর মধ্যে মামলার আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে পুলিশ সদরদপ্তর থেকে বরখাস্ত করা হয়েছে। আর আসামি এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে বরখাস্ত করেছেন পুলিশ সুপার।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে প্রত্যাহার করা হয়। সিনহার বোনের দায়ের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারসহ নয়জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণ করে সাতজন গতকাল বৃহস্পতিবার কারাগারে গেছেন। এর মধ্যে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলাটি তদন্ত করছে র‌্যাব।

দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকার। পেশাদার দুটি বাহিনীর মধ্যে পারস্পরিক কোনো ভুল বোঝাবুঝি যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে সেনাপ্রধান ও আইজিপি কক্সবাজার সফর করে জানিয়েছেন, এই ঘটনার দায় পুরো পুলিশ বাহিনীর ওপর নয়, ব্যক্তিবিশেষের। এ ধরনের ঘটনা এটাই শেষ, ভবিষ্যতে আর হবে না বলে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীকে আশ্বস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শুক্রবার জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তদন্তের পর যারাই দোষী প্রমাণিত হবে সবাই বিচারের মুখোমুখি হবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনহা রাশেদের মাকে ফোন করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আশ্বাস দিয়েছেন। এছাড়া উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি ঘটনাটি তদন্ত করছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত