আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নির্বাচন নিয়ে শঙ্কা বলবো না অনিশ্চয়তা আছেই: জিএম কাদের

নির্বাচন নিয়ে শঙ্কা বলবো না অনিশ্চয়তা আছেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচনে অনিয়ম কীভাবে হয় ও এটা রোধ করা যায় কীভাবে-সে বিষয়ে জানতে চেয়েছেন। আমরা যতটুকু জানি বলেছি। নির্বাচন নিয়ে শঙ্কা বলবো না অনিশ্চয়তা আছেই।

সোমবার রাজধানীর একটি হোটেলে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন জিএম কাদের।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপি নির্বাচন করবে না, আন্দোলন করবে। সেখানে সহিংসতা হতে পারে; নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিতে পারে। এজন্য আমরা নির্বাচন নিয়ে শঙ্কা বলবো না, তবে অনিশ্চয়তা তো আছেই। তারা (যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল) সবার অংশগ্রহণে কীভাবে নির্বাচন করা যায় তা জানতে চেয়েছেন।

তিনি বলেন, আমাদের দেশে বিগত দিনে কীভাবে নির্বাচন হয়েছে, এখানে কীভাবে অসুবিধা বা সুবিধা হয়েছে সেগুলোর বিষয়ে জানতে চেয়েছেন। আমরা তাদের বিস্তারিত বলার চেষ্টা করেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি আমরা নির্বাচনে যাব না সেটা বলিনি। আমরা অবস্থা দেখে ব্যবস্থা নেব।

নির্বাচনকালীন সরকারে যাবেন কিনা প্রশ্ন করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার থেকে যদি গ্রহণযোগ্য প্রস্তাব আসে তা হলে আমরা সেটা বিবেচনা করবো। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।

এদিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

বৈঠকে জিএম কাদেরের সঙ্গে অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), সংসদ সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা ও আহসান আদেলুর রহমান আদেল।

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদলে এনডিআই প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নিয়েছেন রিক ইন্ডারফোর্থ, মারিয়া চিন আবদুল্লাহ ও মনপ্রীত সিং আনন্দ। আইআরআই প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন বনি গ্লিক, জামিল জাফর এবং জো কাও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাত সদস্যের প্রতিনিধি দলটি গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়।

এর আগে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত