আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর ফাইজারের ভ্যাকসিন

করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর ফাইজারের ভ্যাকসিন



ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটি দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনগুলোর বিরুদ্ধে কার্যকর বলে গবেষণার ফলাফলে দেখা গেছে। মার্কিন মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার এবং ইউনিভার্সিটি অব টেক্সাস যৌথভাবে ল্যাবে এই গবেষণাটি চালিয়েছে। তবে গবেষণাটি এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভাইরাসের ১৬টি রূপান্তরের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার ভিত্তিতে আশার আলো দেখতে পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। ফাইজারের ভ্যাকসিন নিয়েছেন, এমন ২০ জন ব্যক্তির রক্তকে নমুনা হিসেবে ব্যবহার করেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিন গ্রহণকারীদের রক্তে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা দিয়ে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসকে সফলভাবে প্রতিরোধ করা যাচ্ছে।

ফাইজারের ভাইরাল ভ্যাকসিন বিষয়ক শীর্ষ বিজ্ঞানী ফিলিপ ডরমিটজার বলেন, এটা খুব আশাব্যঞ্জক যে নতুন এ রূপান্তর ছাড়াও কোম্পানিটি এর আগের ১৫টি রূপান্তর নিয়েও পরীক্ষা চালিয়েছে। সুতরাং সব মিলে আমরা ১৬টি রূপান্তর নিয়ে পরীক্ষা চালিয়েছি এবং কোনোটিতেই ভ্যাকসিনের কার্যকারিতার ব্যত্যয় ঘটেনি। এটা ভালো খবর।

তবে এ ফলাফল সীমিত বলেই মনে করা হচ্ছে। কারণ, যতগুলো নতুন বৈশিষ্ট্য শনাক্ত হয়েছে তার সবক’টি নিয়ে এ পরীক্ষা চালানো হয়নি। তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরনগুলোর মধ্যে পাওয়া ই৪৮৪ কে নিয়ে উদ্বেগ আছে।

ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যাওয়া অন্য রূপান্তরের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর হবে কিনা তা নিয়ে একই ধরনের আরও পরীক্ষা চালানোর পরিকল্পনা করছেন গবেষকরা।

শেয়ার করুন

পাঠকের মতামত