আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বাইডেনের মধ্যপ্রাচ্য সফর : প্রধান ২টি লক্ষ্যে নেই ফিলিস্তিন ইস্যু

বাইডেনের মধ্যপ্রাচ্য সফর : প্রধান ২টি লক্ষ্যে নেই ফিলিস্তিন ইস্যু

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, যে দুটি প্রধান লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফর করবেন, তার মধ্যে ফিলিস্তিন ইস্যুটি নেই।

সাফা নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

আগামী ১৩ জুলাই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বাইডেন। সফরের শুরুটা তিনি করবেন ইসরাইল থেকে। এরপর অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে যাবেন। যেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে দেখা করবেন। এরপর যাবেন সৌদি আরব। সেখানে রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, মিসর, জর্ডান ও ইরাকের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নিবেন।

ফিলিস্তিনের রাজনৈতিক বিশ্লেষক আহমেদ রফিক আওয়াদ এবং হুসাম আল-দাজনি সাফা নিউজ এজেন্সিকে দেয়া দুটি পৃথক সাক্ষাৎকারে একমত হয়েছেন যে, বাইডেনের সফরের দুটি প্রধান লক্ষ্য রয়েছে। এর একটি হলো- ইউক্রেনের যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট দুর করা। অপরটি হলো - ইসরাইল এবং আরব দেশগুলোকে অন্তর্ভুক্ত করে একটি জোট গঠনের মাধ্যমে ইরানের হুমকি রোধ করা।

আওয়াদ বলেন, ‘এই সফরের প্রধান লক্ষ্য ইসরাইলের নিরাপত্তা এবং এই অঞ্চলে সুসংহত করা, সর্বোপরি পুরো মধ্যপ্রাচ্যকে যেন ইসরাইল হাতের মুঠোয় নিতে পারে, সে ব্যাপারে সহায়তা করা।’

‘দ্বিতীয় লক্ষ্য হলো আরব তেল উৎপাদকদের উৎপাদন বাড়াতে চাপ দেয়া, যাতে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি সরবরাহের ঘাটতি মেটানো যায়। পাশাপাশি তাদের রাশিয়ার জোট থেকে দূরে রাখা।’

তিনি বলেন, ‘আমাদের ফিলিস্তিনিদের জন্য, এ সফরটি বাস্তবে কোনো সুফল বয়ে আনবে কিনা, সে ব্যাপারটি স্পষ্ট না। এবং বাইডেনই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যার ফিলিস্তিনি-ইসরাইল দ্বন্দ্ব সমাধানের পরিকল্পনা নেই।’

আওয়াদ সর্বশেষ বলেন, ‘এই সফরে সবচেয়ে বেশি লাভবান হবে ইসরাইল।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত