আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিল ইরান

নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিল ইরান

গাজা-ইসরায়েল যুদ্ধে আবারো নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা অব্যাহত রাখলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে।

মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ার উচ্চারণ করেন। শনিবার তার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।

এতে তিনি বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার রসদ জুগিয়েছে। ইসরায়েলের আগ্রাসনে বেশিরভাগ ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হচ্ছেন।

এ পরিস্থিতিতে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে এবং অপরাধযজ্ঞ অব্যাহত রাখে তাহলে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলবে এবং তা কোনোমতেই ঠেকানো যাবে না। পরিস্থিতি এমন হলে ইসরায়েলের জন্য তা মোটেই সুবিধাজনক হবে না বরং এতে তারা অনুতপ্ত হতে বাধ্য হবে।

মার্কিন সরকারের দ্বিচারিতা উল্লেখ করে আমির আব্দুল্লাহিয়ান বলেন, একদিকে মার্কিন সরকার এই যুদ্ধ থেকে অন্য দেশগুলোকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে তারা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত