আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

রাশিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে

রাশিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে

গাজা সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিন সংকটের একমাত্র সমাধান হলো স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩০ অক্টোবর) নিরাপত্তা পরিষদের সদস্য ও সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের একটি বৈঠকে এ কথা বলেন পুতিন। তিনি বলেন, মার্কিন শাসক এবং তাদের স্যাটেলাইট গাজার ফিলিস্তিনিদের হত্যার পিছনে এবং ইউক্রেন, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার সংঘাতের জন্য দায়ী।

পুতিন আরও বলেন, পশ্চিমারা মধ্যপ্রাচ্যকে ক্রমাগত বিশৃঙ্খল অবস্থায় রাখতে চায়। যুক্তরাষ্ট্র সেসব দেশকে অপমান করে যারা গাজার যুদ্ধবিরতিতে জোর দেয় এবং রক্তপাত বন্ধ করে সত্যিকার সমাধানে অবদান রাখতে চায়।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান সমর্থন করে। সম্প্রতি মস্কোতে হামাসের প্রতিনিধিদলকে গ্রহণ করে পুতিন সরকার। এ নিয়ে ক্ষুব্ধ ইসরায়েল।

পুতিন বলেন, ইউক্রেনে বেঁচে থাকার সংগ্রাম চালাচ্ছে রাশিয়া। পশ্চিম রাশিয়া চূর্ণ করার জন্য ইউক্রেনকে ব্যবহার করতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। রাশিয়া সেটি ঠেকাতেই সেখানে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ছায়াযুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মূলত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছে রাশিয়া।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৮ হাজার ৩০৬ জনে পৌঁছেছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জন শিশু। নিহত নারীর সংখ্যা ২ হাজার ২৩৬ জন। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। এছাড়া এ বর্বর হামলা শুরু হওয়ার পর থেকে ২১ হাজার ৪৮ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত