আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভারতকে নিয়ে ট্রুডোর সতর্কতা

ভারতকে নিয়ে ট্রুডোর সতর্কতা

শক্তিশালী ও বড় দেশগুলো যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা শুরু করে তাহলে সারা বিশ্বের পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠবে। সম্প্রতি ভারতের উদ্দেশ্যে একথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর এনডিটিভির।

 

দেশব্যাপী স্মার্ট এনার্জি গ্রিডের উদ্বোধনের সময় সাংবাদিকদের একথা বলেন ট্রুডো।

শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের সঙ্গে কূটনৈতিক টাপোড়েন চলছে কানাডার। গত ১৮ জুন কানাডার মাটিতে নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করেছে জাস্টিন ট্রুডো। তবে ভারত শুরু থেকেই এই অভিযোগ অমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

হারদীপ সিং কানাডিয়ান নাগরিক এবং ভারতে শিখদের স্বাধীনতাকামী খালিস্তানি নেতা হিসেবে পরিচিত ছিলেন।

নিজ্জার হত্যাকান্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারতের সঙ্গে কথা বলতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রুডো বলেন, কানাডিয়ান গোয়েন্দা সংস্থা অনেক আগেই জানতে পেরেছিল নিজ্জারকে কানাডার মাটিতে হত্যা করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। বিষয়টি সমঝোতা ও সমাধানে আমরা শুরু থেকেই ভারতকে প্রস্তাব দিয়েছি। যুক্তরাষ্ট্রসহ আমাদের অনেক বন্ধু রাষ্ট্রের কাছে বিষয়টি উত্থাপন করেছি। কারণ ঘটনাটি আন্তর্জাতিক আইন, সার্বভৌম ও গণতন্ত্র বিরোধী। কানাডা সবসময়ই আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। এখনো তারা ভারতের সঙ্গে নিয়মতান্ত্রিক ভাবে বিষয়টি সমাধান করতে চায়।

ট্রুডোর এই বক্তব্যে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কানাডার অভিযোগ অপ্রাসঙ্গিক। যদি তাদের কাছে প্রাসঙ্গিক কোনো অভিযোগ থাকে তাহলে আমরা সরাসরি কথা বলব। পাশাপাশি কানাডায় অবস্থানরত ভারতীয় কূটনৈতিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত