আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মুক্তি পাচ্ছে ১৪ জিম্মি

মুক্তি পাচ্ছে ১৪ জিম্মি

ইসরায়েল ও হামাসের মধ্যকার চারদিনের যুদ্ধবিরতি চুক্তি অবশেষে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে ইসরায়েলের ১৩ নারী ও শিশু জিম্মিকে মুক্তি দেবে হামাস। কাতারের মধ্যস্থতাকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

 

চুক্তির ফলে উত্তর ও দক্ষিণ গাজায় যুদ্ধ বন্ধ থাকবে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন।

রাফাহ ক্রসিং থেকে যত তাড়াতাড়ি সম্ভব গাজায় সাহায্য পাঠানোর আশা করছে কাতার। গাজা থেকে মুক্তির জন্য জিম্মিদের একটি প্রাথমিক তালিকা পেয়েছে ইসরায়েল। গাজায় বন্দিদের প্রথম ব্যাচের ১৩ নারী ও শিশু শুক্রবার স্থানীয় সময় আনুমানিক ৪টায় মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এই সময় ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি দোহায় সাংবাদিকদের বলেন, চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনিদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

হামাসের বন্দুকধারীরা সীমান্তের বেড়া পেরিয়ে ১ হাজার ২০০ জনকে নিহত এবং ২৪০জন জিম্মিকে আটক করার পর ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধ শুরু হয়।

তারপর থেকে হামাস শাসিত অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি বোমাবর্ষণে ১৪ হাজারের বেশি গাজাবাসী নিহত হয়েছে, তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশ শিশু।

ইসরায়েল বলেছে, হামাস যদি প্রতিদিন ১০জন করে জিম্মিকে মুক্তি দেয় তবে যুদ্ধবিরতি প্রাথমিকভাবে চার দিনের বেশি স্থায়ী হতে পারে। ফিলিস্তিনি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুক্তির দ্বিতীয় ধাপ নভেম্বরের শেষের দিকে শুরু হবে। তখন ১০০জনের মতো জিম্মি মুক্তি পেতে পারে।

উভয় পক্ষই বলেছে, যুদ্ধবিরতি শেষে তারা আবার যুদ্ধে ফিরে যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত