আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নেদারল্যান্ডসের মুসলিমদের মনে উদ্বেগ

নেদারল্যান্ডসের মুসলিমদের মনে উদ্বেগ

ইউরোপের বিভিন্ন প্রান্তে চরম দক্ষিণপন্থি শক্তির নির্বাচনি সাফল্য বিশেষ করে সংখ্যালঘুদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। এবার নেদারল্যান্ডসের সংসদ নির্বাচনে খেয়ার্ট ভিল্ডার্সের ফ্রিডম পার্টির অভাবনীয় জয় সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিলো।

 

সংসদের ১৫০টি আসনের মধ্যে ৩৭টি দখল করে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে চরম দক্ষিণপন্থি এই দল। তবে সরাসরি ক্ষমতায় আসতে হলে ভিল্ডার্সকে অন্য দলের সঙ্গে জোট গঠন করে সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। কোনো আইন প্রণয়ন করতে গেলেও জোটসঙ্গিদের সম্মতির প্রয়োজন হবে। নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে জয়ের পর রুটে সুর নরম করে বলেন, তিনি গোটা দেশের মানুষের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী হতে চান।

ইসলাম ধর্ম ও মুসলিমদের সম্পর্কে খেয়ার্ট ভিল্ডার্সের খোলাখুলি বিরূপ মন্তব্য বার বার নজর আকর্ষণ করেছে। তিনি অতীতে নেদারল্যান্ডসে মসজিদ ও পবিত্র কোরান নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। ফলে নির্বাচনে এমন ব্যক্তির প্রতি বিপুল জনসমর্থন নেদারল্যান্ডসের মুসলিমদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

দেশটির সিএমও নামের মুসলিম সংগঠনের প্রতিনিধি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ডাচ মুসলিমদের জন্য নির্বাচনের এই ফলাফল অত্যন্ত মর্মান্তিক। তার মতে, আইনের শাসনের মৌলিক নীতির বিরুদ্ধে কর্মসূচি স্থির করে কোনো দল যে এত সাফল্য পেতে পারে, তা প্রত্যাশার বাইরে ছিল।

উল্লেখ্য, নেদারল্যান্ডসের জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ মুসলিম। ভিল্ডার্স ক্ষমতায় এলে তাদের অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়া থেকে আসা ছাত্রী জুডি কারাজোলি সংবাদ সংস্থা এএফপি-কে নিজের উদ্বেগ জানিয়ে বলেন, ভিল্ডার্সের বর্ণবাদী পিভিভি দল খোলাখুলি দেশ থেকে ইসলাম ধর্ম দূর করার অঙ্গীকার করেছে। দলের ইশতাহারে এমনকি দাবি করা হয়েছে যে, সিরিয়ার কিছু অংশ বর্তমানে নিরাপদ থাকায় সেখান থেকে আশা শরণার্থীদের রেসিডেন্স পারমিট বাতিল করে ফেরত পাঠানো উচিত। কারজোলি তার সিরীয় বন্ধুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের দলীয় রাজনীতির ক্ষেত্রে এমন ফলাফল অবশ্য সবার কাছে অপ্রত্যাশিত ছিল না। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, দীর্ঘ ১৩ বছর ধরে বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটের শাসনকাল সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে অনেক মানুষ মূল স্রোতের রাজনৈতিক দলগুলির বিকল্পের খোঁজ করেছেন।

ভিল্ডার্সের দলের সাফল্যের বিরুদ্ধে নেদারল্যান্ডসের কিছু জায়গায় বিক্ষোভ দেখা গেছে। উটরেখট শহরে প্রায় এক হাজার মানুষ ‘তোমরা একা নও’ স্লোগান দিয়ে মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বামপন্থি দলগুলোর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে দেশের সব শ্রেণির অধিকারের জন্য সংগ্রামের অঙ্গীকার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আমস্টারডাম শহরেও ফ্যাসিবাদ-বিরোধী মিছিল হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত