আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতের আবেদন গ্রহণ কাতারের

ভারতের আবেদন গ্রহণ কাতারের

কাতারের একটি আদালত ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সেনাকে গুপ্তচরবৃত্তির দায়ে গত মাসে মৃত্যুদণ্ড দিয়েছিল। এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারত আপিল করে। সম্প্রতি কাতার তা গ্রহণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

 

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আপিল খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করবে কাতারের আদালত।

গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ২০২২ সালের আগস্টে আটজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু কাতারি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো প্রকাশ করেনি। তাদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং গত মাসে কাতারের কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।

তাদের কাছে কনস্যুলার অ্যাক্সেস মঞ্জুর করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ তাদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে। মামলার সংবেদনশীল প্রকৃতির কারণে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে ‘জল্পনা-কল্পনা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

গ্রেপ্তারকৃত ভারতীয় নৌবাহিনীর প্রবীণরা হলেন কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট ও নাবিক রাগেশ গোপাকুমার।

সাবেক নৌবাহিনীর সমস্ত অফিসার ভারতীয় নৌবাহিনীতে ২০ বছর পর্যন্ত কাজ করার রেকর্ড রয়েছে। এমনকি তারা বাহিনীতে প্রশিক্ষকসহ গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত হয়েছেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত