আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ‘বাস্তব’ সুযোগ রয়েছে

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ‘বাস্তব’ সুযোগ রয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শুক্রবার হামাসের হাতে জিম্মিদের প্রথম দলকে মুক্তি দেওয়া শুরু হয়। গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ‘বাস্তব’ সুযোগ রয়েছে। ম্যাসাচুসেটসের ন্যানটকেটে তিনি তার পরিবারের সঙ্গে থ্যাংকস গিভিং অবকাশ যাপনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি অর্জনের জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধান তৈরির কাজ নবায়নের সময় এসেছে। খবর এএফপি’র।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ ইসরায়েলি, ১০ জন থাই এবং একজন ফিলিপিনো নিয়ে মোট ২৪ জন জিম্মিকে শুক্রবার গাজার আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। এদিকে ইসরায়েল তার কারাগারে আটক ৩৯ জন নারী ও নাবালককে মুক্তি দিয়েছে।

বাইডেন গাজা নিয়ন্ত্রণকারী ইসরায়েল ও হামাস যোদ্বাদের মধ্যে নৃশংস লড়াইয়ে বিরতি সুরক্ষিত করার জন্য মার্কিন প্রচেষ্টার নেতৃত্ব দেন। তিনি বলেন, আমি মনে করি যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা বাস্তব। তিনি জিম্মি ও বন্দীদের মুক্তির সুবিধার্থে চার দিনের যুদ্ধবিরতি প্রক্রিয়ার শুরুকে স্বাগত জানান।

তিনি বলেন, ‘আমরা চুক্তিটি প্রথম কয়েক দিনের জন্য বাস্তবায়ন শুরু করায় আজ সকালে আমি আমার দলের সঙ্গে যুক্ত হয়েছি। এটি শুধুমাত্র শুরু। এখনও পর্যন্ত বন্দী বিনিময় ভালই চলছে।’

চুক্তির অংশ হিসেবে আমেরিকান নারী ও শিশু জিম্মিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন বলেন, তিনি জানেন না কখন তারা মুক্তি পাবে। তবে তিনি বলেন, ‘আমরা আশা করি এটি ঘটবে।’

তিনি এই দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য দৃঢ় সংকল্প প্রয়োজন উল্লেখ করে ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র তৈরির সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার আহ্বান জানান।

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভকারীরা বাইডেনকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার আহ্বান জানায়। নিউইয়র্কে বৃহস্পতিবার এক বিক্ষোভ দেশের বৃহত্তম থ্যাঙ্কস গিভিং ডে প্যারেডকে বাধাগ্রস্ত করে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত