আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানে শপিংমলে আগুন

পাকিস্তানে শপিংমলে আগুন

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি শপিংমলে আজ শনিবার আগুনে অন্তত ১১ জন নিহত হয়েছে। সেইসঙ্গে ভয়াবহ এই আগুনে ৩৫ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর ডন ও জিও নিউজের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর ছয়তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সময় ৬০ জনেরও বেশি লোক মলের ভেতরে ছিল। উদ্ধার পরিষেবার সঙ্গে জড়িত চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। শহিদ হুসেন বলেন, কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। হুসেইন বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত