আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মার্কিন অস্ত্র ব্যবহার করে ‘সম্ভবত’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল

মার্কিন অস্ত্র ব্যবহার করে ‘সম্ভবত’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল

ছবিঃ এলএবাংলাটাইমস

গাজা আক্রমণে ইসরায়েল ‘কিছু ক্ষেত্রে’ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করেছে বলে মন্তব্য করেছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সরবরাহকৃত অস্ত্র ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে ব্যবহার করেছে তা ধরে নেওয়া যুক্তিসঙ্গত। তবে এই যুক্তির সমর্থনে মার্কিন সরকারের কাছে পূর্ণ তথ্য নেই। শুক্রবার কংগ্রেসে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয়।

হোয়াইট হাউসের পর্যালোচনায় দেখা গেছে, ইসরায়েল কীভাবে গত বছরের শুরু থেকে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করছে এমন আরও ছয়টি দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

গাজায় কয়েকটি ইসরায়েলি অভিযানের সমালোচনা থাকলেও ওই প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি যে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বলা হয়েছে, হামাসের বিরুদ্ধে লড়তে আইডিএফ অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তাই, তারা বাধ্য হয়ে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে।

মার্কিন অস্ত্রের আইনী ব্যবহার মেনে চলার বিষয়ে ইসরায়েলের কাছ থেকে যে আশ্বাস পেয়েছে তা যথেষ্ট বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ছিল উল্লেখ করে অস্ত্রের চালান আবার চালু করারও প্রস্তাব করা হয় ওই প্রতিবেদনে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত